শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৮:৪৮ পিএম, ২০২৫-০৭-১০
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হোষ্টেল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র হোষ্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো: আতিয়ার রহমান।
ফিতা কেটে উদ্বোধনের ফিতা কেটে প্রধান অতিথি রাবিপ্রবি’র ভিসি নিজেই বিশেষ মোনাজাত করে এই নির্মাণ কাজ যেন কোনো ধরনের বাধা ছাড়া-ই সঠিক সময়ে শেষ হয় সে লক্ষ্যে মহাণ আল্লাহর সাহায্য ও রহমত প্রার্থনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, সাংবাদিক ও ঠিকাদারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর প্রায় একদশক পর বর্তমান ভিসি ও প্রকল্প পরিচালকের নানামুখি তৎপরতায় অবশেষে অত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়েছে। ইউজিসির অর্থায়নে রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করছে।
রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।
এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজও চলমান রয়েছে এবং দ্রুতগতিতে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি। আশাকরছি নির্দিষ্ট্য সময়ের মধ্যে আমরা কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবো।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited